Bundle · 4 items
15 days hair care challenge
রুক্ষ, ড্যামেজড আর প্রাণহীন চুলের জন্য সম্পূর্ণ সমাধান — একটাই বান্ডেলে। পুষ্টি, পরিষ্কার, ময়েশ্চারাইজেশন আর শাইন — সব এক সাথে।
কম্বোতে যা থাকছে:
১. বহুব্রীহি হেয়ার অয়েল
হালকা গরম করে স্কাল্পে ম্যাসাজ করলে রক্ত চলাচল বাড়ে এবং চুলের গোড়ায় গভীর পুষ্টি পৌঁছায়।
২. শ্যাম্পু + কন্ডিশনার ২-ইন-১
সম্পূর্ণ সালফেট-মুক্ত মৃদু ফর্মুলা। চুলের প্রাকৃতিক তেল না কেড়ে এক ধাপেই চুল পরিষ্কার ও নরম করে।
৩. হেয়ার ইমার্জেন্সি জেল
৩০টি ফার্মেন্টেড ভেষজ উপাদান ও বাংলাদেশি বীজের পুষ্টিগুণ সমৃদ্ধ। চরম ড্যামেজ ও রুক্ষ চুলকে তাৎক্ষণিকভাবে রিপেয়ার করে।
৪. বহুব্রীহি সিল্ক সিরাম
হালকা ভেজা চুলে লাগালে জট ও ফ্রিজিনেস দূর হয়। আয়নার মতো গ্লসি শাইন আনে।
ব্যবহারের নিয়ম:
ধাপ ১ — ডিপ নারিশমেন্ট
শ্যাম্পু করার আগে স্কাল্প ও চুলে হেয়ার অয়েল ভালোভাবে ম্যাসাজ করুন। তেলের উপরেই চুলের মাঝখান থেকে আগা পর্যন্ত হেয়ার ইমার্জেন্সি জেল লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন।
ধাপ ২ — জেন্টল ওয়াশ
৩০ মিনিট পর শ্যাম্পু + কন্ডিশনার ২-ইন-১ দিয়ে আঙুলের ডগায় আলতো ম্যাসাজ করে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।
ধাপ ৩ — সিল্কি ফিনিশ
তোয়ালে দিয়ে চুল হালকা মুছে নিন। ড্যাম্প চুলে মাঝখান থেকে আগা পর্যন্ত সিল্ক সিরাম লাগিয়ে নিন।
💡 প্রো-টিপ: সিরাম লাগানোর পর ব্লো-ড্রাই করলে একদম পার্লার-লেভেল হাই-শাইন পাবেন।